অনলাইনে সহীহ কোরআন শিক্ষা
ব্যস্ততার কারণে যারা মক্তবে গিয়ে শিখতে পারেন না, তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। ঘরে বসেই জুম (Zoom) বা গুগল মিটের মাধ্যমে অভিজ্ঞ উস্তাদের কাছে শুদ্ধভাবে কোরআন শিখুন।
লাইভ ক্লাস
সরাসরি শিক্ষকের সাথে ভিডিও কলে ক্লাস। প্রশ্ন করার এবং ভুল শুধরে নেওয়ার সুযোগ।
ফ্লেক্সিবল সময়
আপনার সুবিধাজনক সময়ে ক্লাস করার ব্যবস্থা। সকাল, সন্ধ্যা বা রাতে ব্যাচ বেছে নিন।
ফ্রি ট্রায়াল ক্লাস
ফ্রি ট্রায়াল—ভর্তির আগেই ফ্রি ক্লাস করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।
কোর্সে যা শেখানো হবে
আমরা এমনভাবে সিলেবাস সাজিয়েছি যেন একজন শিক্ষার্থী খুব সহজেই দ্বীনের বুনিয়াদি বিষয়গুলো আয়ত্ত করতে পারে। প্রতিটি ধাপ যত্নসহকারে শেখানো হয়।
কোরআন শিক্ষা
শূন্য থেকে শুদ্ধভাবে সম্পূর্ণ কোরআন শিক্ষা।
সূরাহ
সূরাহ ফাতিহা ও শেষ ১০টি সূরাহসহ মোট ১১টি সূরাহ অথবা সম্পূর্ণ আমপারা মুখস্থ।
কালিমা
অর্থ সহ ৫ কালিমা মুখস্থ।
হাদিস
অর্থ সহ ১০টি হাদিস মুখস্থ।
মাসনুন দোয়া
দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ২৫টি মাসনুন দোয়া মুখস্থ।
নামাজ শিক্ষা
তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়ায়ে মাসুরাহসহ সম্পূর্ণ নামাজ শিক্ষা।
কোর্স ফি ও সময়সীমা
শিশুদের ব্যাচ
৫ – ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য
১০০০৳ / মাস
প্রাইভেট (১:১)
একান্ত ব্যক্তিগতভাবে শিখতে চাইলে
আলোচনা সাপেক্ষে
বয়স্কদের ব্যাচ
চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য
৮০০৳ / মাস
আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী

মুফতি আহমাদ শরিফ

মাওলানা মামুন সাদী
তাকমিল (মাস্টার্স), দারুল উলুম হাটহাজারী। ৪ বছরের অভিজ্ঞতা।

মাওলানা সাইম আহমাদ
শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয় (মিসর)। ৫ বছরের অভিজ্ঞতা।

উস্তাজা তাহমিনা আক্তার
৩ বছরের অভিজ্ঞতা। মা ও বোনদের জন্য সহজ পদ্ধতিতে শিক্ষাদান।
ভর্তি বা তথ্যের জন্য যোগাযোগ
ফর্মটি পূরণ করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন
FAQ’s
আমি একদম নতুন, শিখতে পারব?
ভয়ের কিছু নেই! আমাদের কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন একদম আলিফ-বা-তা থেকে শুরু করে সহীহ তিলাওয়াত পর্যন্ত পৌঁছাতে পারেন।
ক্লাস করতে কী কী লাগবে?
কেবল একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই ঘরে বসে জুম বা গুগল মিটে ক্লাস করতে পারবেন।
ক্লাস মিস করলে বা বিদ্যুৎ না থাকলে কী করব?
কোনো কারণে ক্লাস মিস হলে পরবর্তী ক্লাসে উস্তাদ সেই পড়া বুঝিয়ে দেবেন। এছাড়া আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত থেকে আপনি সবসময় সহযোগিতা পাবেন।
বয়স্ক বা কর্মজীবীদের জন্য সুযোগ আছে?
অবশ্যই। আপনাদের ব্যস্ততার কথা মাথায় রেখে সম্পূর্ণ আলাদা ব্যাচ এবং সুবিধামতো সময়ে (সকাল/রাত) ক্লাস করার ব্যবস্থা রয়েছে।
নারীদের জন্য কি মহিলা শিক্ষিকা আছেন?
জি, মা-বোনদের পর্দার সাথে ক্লাস করানোর জন্য আমাদের অভিজ্ঞ উস্তাজা রয়েছেন।
ট্রায়াল ক্লাসটি কীভাবে করব?
ফর্ম পূরণ করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন। আমরাই আপনার সাথে যোগাযোগ করে ফ্রি ক্লাসের সময় জানিয়ে দেব।
